
কলকাতায় মা দুর্গা আসছেন। প্রতিবারই আসেন আর যাবার দিন চোখের জলে ভেসে বলি "আবার এসো মা"। আর যারা একটু অন্যরকম থাকেন তারা বলেন "আসছে বছর আবার হবে"। কিন্তু এবার উনি আসার আগে থাকেই কাঁদছি, কাঁদছি রোজ অফিসে যাবার সময়। রাস্তা জ্যাম হতে হতে জমে যাচ্ছে আর আমরা, অধম অফিস যাত্রিরা লেটের ভয়ে কাঁদছি, কাঁদছি আর মায়ের রাস্তা পেছল করছি। তবুও মা আসেন বারোয়ারী আর ক্লাবগুলোর কাঁধে চড়ে। কারও কারও মাকে বসাবার জায়গা আছে, আবার কারো নেই। তাতে হয়েছে কী, মনতো বড়। তারা মাকে ভক্তিভরে রাস্তায়ই বসিয়ে দেয়। আর অফিস টাইমে এই রাস্তাই আমাদের হৃদয়, আমাদের বুক। ভাবতে ভালই লাগে, মাকে এরা আমাদের বুকের উপর বসায়। আর অফিস টাইমে--মা গো মা! বুকে পা তুলে দিয়ে বদ রক্ত বাড় করে দে মা! তখন মাকেও মনে থাকে না, শুধুই বসের রক্ত চক্ষু।
এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পরেছি মনে নেই...............।
কলকাতায় দুর্গা মেলা বসেছে! বই মেলার মত উদবাস্তু করে দিয়ে পুনর্বাসণ দিয়েছি। দুর্গা মেলাও সেই বাইপাসের ধারে ৪০০ একর জমি আনইচ্ছুক মালিকদের থেকে নিয়ে বসিয়েছি এই দুর্গা মেলা। কোন ওজর আপত্তি চলবে না। ধর্মের নামে সবই হয়। আর যদি না হয়, ওই জায়গাটা দুর্গাজন্মভূমি বলে ঘোষণা করিয়ে দেব।
No comments:
Post a Comment